দৈনিক দুরন্ত নিউজ 24  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Oct ২৫, ২০২৬

শাক্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আব্দুল কাইয়ুমকে দেখতে চান এলাকাবাসী

শাক্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আব্দুল কাইয়ুমকে দেখতে চান এলাকাবাসী
শাক্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আব্দুল কাইয়ুমকে দেখতে চান এলাকাবাসী
স্টাফ রিপোর্টার

আব্দুল কাইয়ুম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর সমর্থকদের দাবি, রাজনৈতিক কারণে একাধিকবার কারাবরণের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছেন।

রাজনৈতিক অঙ্গনে তিনি আলহাজ্ব আমান উল্লাহ আমানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। একই সঙ্গে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির আস্থাভাজন হিসেবেও দলীয় নেতাকর্মীদের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে বলে সমর্থকেরা উল্লেখ করেন।

স্থানীয় সমর্থকদের মতে, আব্দুল কাইয়ুমের সাংগঠনিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং যুবসমাজের সঙ্গে তাঁর যোগাযোগ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁকে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন তাঁর সমর্থকেরা।

একজন স্থানীয় সমর্থক বলেন, “কাইয়ুম ভাই দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন। আমরা তাঁকে এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।”

আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কোন দিকে যায়, তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই। তবে আব্দুল কাইয়ুমকে ঘিরে তাঁর সমর্থকদের এই প্রত্যাশা ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক আলোচনায় স্থান করে নিয়েছে।